কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে ভ্রমণ নিয়ে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করে এবং তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু, যেমন শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানায়। পরে আইসিসি তাদের দাবি উপেক্ষা করে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।আইসিসির বিবৃতিতে বলা হয়, টুর্নামেন্টের সূচির স্থিতিশীলতা ও সময়সূচির স্বচ্ছতা বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। সংস্থাটি জানায়, স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে ভারতে বাংলাদেশ দল, কর্মকর্তা ও সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি।