যশোর জেলা দুর্নীতি দমন কমিশন দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দীন সাংবাদিকদের বলেন, ‘কাস্টমস কর্মকর্তা এনজিও সদস্য হাসিবুর রহমানের মাধ্যমে মোটা অংকের টাকা লেনদেন করছেন। এ সংবাদের ভিত্তিতে কাস্টমসের সামনের দিকে টাকাসহ হাসিবুরকে আটক করা হয়। তিনি স্বীকার করেন- এই টাকাটা বেনাপোল কাস্টমস হাউজের ৬ নম্বর গ্রুপের সুপারিনটেন্ড শামীমা আক্তারের। এ তথ্যের ভিত্তিতে আমরা কাস্টমস হাউজে প্রবেশ করে সেখানে জিজ্ঞাসাবাদ করি।শামীমা দুদককে জানান, হাসিবকে টাকার কথা বলেছিলাম।’তিনি আরো বলেন, ‘হাসিবুরের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য কমিটি গঠন করা হবে। তদন্তে জানা যাবে- কাস্টমসের কোনো কর্মকর্তা এর সঙ্গে জড়িত আছেন কিনা?’