সাত দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে প্রায় ৫০-৬০ টাকা বেড়ে এখন ঠেকেছে ২৩০ টাকায়। মাত্র এক সপ্তাহের আগে ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগির দাম বৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের ওপর নতুন করে বাড়তি চাপ তৈরি হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজারে ঘুরে দেখা যায়, ব্রয়লারের পাশাপাশি অন্যান্য জাতের মুরগিও চড়া দামে বিক্রি হচ্ছে।কক মুরগি কেজিপ্রতি প্রায় ৩৫০ টাকা, লেয়ার ৩৬০ টাকা এবং দেশি মুরগি ৭৩০ টাকায় বিক্রি হচ্ছে।
সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। ক্রেতারা বলছেন, এক সপ্তাহের মধ্যে এতটা দাম বাড়বে ভাবিনি। আগে ১৮০ টাকায় যে মুরগি কিনেছি, এখন সেটা ২৩০ টাকা দিয়ে নিতে হচ্ছে।
এতে সংসারের খরচ অনেক বেড়ে যাচ্ছে।তারা আরো বলেন, মাছ-মাংস সবকিছুরই দাম বেশি। একটা মাঝারি ধরনের মুরগি নিলেই সাড়ে পাঁচশ থেকে ছয়শ টাকা দিতে হচ্ছে। সাধারণ মানুষের জন্য এটা অনেক বড় বোঝা।
এ ক্যাটাগরির আরো নিউজ..