বিশ্বকাপ মানেই উত্তেজনা, রোমাঞ্চ, আর ক্লাসিক কিছু লড়াইয়ের অপেক্ষা। তার মধ্যে সবচেয়ে প্রতীক্ষিত দ্বৈরথ অবশ্যই ব্রাজিল-আর্জেন্টিনা। দুই দলের ফুটবল-ঐতিহ্য, আবেগ আর মাঠের লড়াই মিলিয়ে এই ম্যাচ যেন আলাদা এক বিশ্বকাপ। তাই ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হওয়ার পর সমর্থকদের প্রথম প্রশ্ন—‘দুই চিরপ্রতিদ্বন্দ্বী কবে মুখোমুখি হতে পারে?’
দুই দলই এবার তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে।







