ম্যাচ দুটি সামনে রেখে আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রস্তুতি ক্যাম্প। সেই ক্যাম্পের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ ২৮ ফুটবলারের নাম ঘোষণা করেছে।এই তালিকায় নেই হামজা চৌধুরী। বাফুফে জানিয়েছে, প্রস্তুতি পর্বের প্রথম ধাপে হামজা থাকবেন না, সে জন্যই রাখা হয়নি তাকে। ১৬ থেকে ১৯ মার্চ পর্যন্ত ঢাকায় ক্যাম্প করার পর ২০ মার্চ ভিয়েতনামের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। হামজা সেখানেই যোগ দেবেন।
গোলকিপার : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান, ইসহাক আকন্দ।
ডিফেন্ডার : তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মনজুরুর রহমান, ঈসা ফয়সাল।
মিডফিল্ডার : কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম।
ফরোয়ার্ড : আরমান ফয়সাল, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা।