বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মদন উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মদন উপজেলজ বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম আকন্দ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। পুরোনো বছরের সব গ্লানি, দুঃখ ও ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন আশায় ও সম্ভাবনায় এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় পহেলা বৈশাখ।
তিনি আরও বলেন, মদন উপজেলাসহ সারা দেশের মানুষ যেন শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করতে পারে—এই প্রত্যাশা তার। একই সঙ্গে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে উৎসব উদ্যাপনের আহ্বান জানান।
রফিকুল ইসলাম আকন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন বছর দেশের উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।
সবশেষে তিনি মদন উপজেলাবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।