ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাহিনুর ইসলাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা সরকার স্টিল মিলের সামনে দুর্ঘটনাটি ঘটে।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।নিহত উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা দক্ষিণপাড়ার মালয়েশিয়া প্রবাসী আবু সাইদের ছেলে। তিনি মানিকগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিনুর ইসলাম মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাত সোয়া ৯টার দিকে তিনি যখন ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা সরকার স্টিল মিলের সামনে পৌঁছান।এ সময় মোটরসাইকেলের সামনে দিয়ে আকস্মিকভাবে পোশাক কারখানার এক নারী শ্রমিক মহাসড়ক পার হতে দৌড় দেন। ওই নারীকে বাঁচাতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে যান। এ সময় পেছন দিকে থেকে একটি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পারিবাকির সূত্রে জানা গেছে, তিন বছর আগে শাহিনুর বিয়ে করেন।তার দেড় বছরের এক ছেলে সন্তান রয়েছে।







