কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনা করেন জাপানের মিডিয়েশন বিশেষজ্ঞ অধ্যাপক মিয়াতাকে মাসাকো। দুই দিনের এই সেশনে তাত্ত্বিক লেকচারের পাশাপাশি রোল-প্লে ও মক মিডিয়েশন সেশনের মাধ্যমে ব্যবহারিক অনুশীলন করানো হয়। অংশগ্রহণকারীরা এতে মিডিয়েটর নীতি ও প্রক্রিয়া, যোগাযোগ কৌশল, সমঝোতার মাধ্যম এবং নৈতিকতা বিষয়ে বিস্তারিত ধারণা অর্জন করেন।
মিডিয়েটর ও দেওয়ানি মামলা পরিচালন পদ্ধতি উন্নয়ন’ (অ্যাক্সেস টু জাস্টিস) প্রকল্পের আওতায় ২০২৫ সালের এপ্রিল থেকে নরসিংদী ও কুমিল্লা জেলা লিগ্যাল এইড অফিসে একটি পাইলট কার্যক্রম চালানো হয়।