প্রকাশ্য জনসভায় তিনি মন্তব্য করেছেন, ‘মিসরের সঙ্গে ডাকাতি করা হয়েছে।’ আটলান্টার সেই শেষ ষোলোর লড়াইয়ে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় মিসর। এর পর থেকেই ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত ও ভিএআরের বিতর্কিত ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা মিসর। ইতিমধ্যেই দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) ফিফার দরবারে অফিশিয়াল নালিশ ঠুকেছে।ঠিক এর পরদিনই, গত বুধবার (৯ জুলাই) নিউ ইয়র্কে ‘নেক্সট স্টপ : বেটার বাসেস, ফাস্টার সার্ভিস’ নামক এক নাগরিক কর্মসূচি উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে এই ফুটবলীয় বিতর্ক টেনে আনেন মেয়র মামদানি। দ্রুতগতির বাসসেবা চালুর ফলে নিউ ইয়র্কবাসীর কত সময় বাঁচবে, তা বোঝাতে গিয়ে রসিকতার ছলে বোমা ফাটান মেয়র। তিনি বলেন, ‘এই সেবার ফলে ছয় মাসে আপনার ২৪ ঘণ্টা সময় বাঁচবে। সেই সময়টায় পরিবারের সঙ্গে সকালের নাশতা করতে পারবেন, সন্তানের খেলায় উপস্থিত থাকতে পারবেন।