মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে এটুকুই বলতে চাই, উনাদের কর্মী হিসেবে যে আস্থা ও বিশ্বাস আমাদের প্রধানমন্ত্রী আমাদের ওপরে রেখেছেন, আমরা যেন আমাদের ত্যাগ-তিতিক্ষা, ন্যায়-নিষ্ঠা দিয়ে সেই মাননীয় প্রধানমন্ত্রীর আস্থার প্রতিফলন ঘটাতে পারি।’তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশের যাত্রা শুরু করেছেন, সেই যাত্রায় আমরা যেন সহযাত্রী হিসেবে সুন্দরভাবে আমাদের মন্ত্রণালয়গুলো পরিচালনা করতে পারি।’