দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, ৩০ দিনের জন্য এই বর্ধিত সময়কাল ১/২/১৪৪৭ হিজরি (২৬ জুলাই, ২০২৫) থেকে শুরু হবে। এই পদক্ষেপের লক্ষ্য হল, ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া ব্যক্তিদের চূড়ান্ত প্রস্থান সহজতর করা।এর আগে, মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের দেশ ছাড়তে দেশটির পাসপোর্ট অিধিদপ্তর ২৬ জুন থেকে এক মাসের জন্য এই সেবা চালু করে। যার মেয়াদ ফের এক মাস বাড়াল দেশটি। বৈধভাবে সৌদি আরব ত্যাগ করতে নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করতে হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আবশির’ প্ল্যাটফর্মের ‘তাওয়াসুল’ সেবার মাধ্যমে এই আবেদন করা যাবে।অবৈধ উপায়ে বসবাস না করে বৈধভাবে দেশে ফেরার এই বিশেষ সুযোগ কাজে লাগাতে ভিজিট ভিসাধারীদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।