ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তকে। কিন্তু প্রশ্ন উঠেছে, ওই অনুষ্ঠানে উপস্থিত ‘হেভিওয়েট’ নেতা-নেত্রীরা কি দায় এড়িয়ে যেতে পারবেন? সাধারণ মানুষ, যারা অনেক খরচ করেও এক ঝলক মেসি দেখতে পাননি, তাদের মনে এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই জেগেছে।মেসির সঙ্গে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। মেসির সঙ্গে ছিলেন তার বন্ধু লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল।ছবিতে দেখা যায়, শুভশ্রী ও তার ম্যানেজার রাজদীপ ঘোষ মেসির কাছাকাছি গিয়ে ছবি তুলেছেন। কিন্তু ছবিটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, শুধু শুভশ্রীর ঘনিষ্ঠ হওয়ার কারণে কি সাধারণ দর্শকরা বঞ্চিত হলেন?