সোমবার (২৭ জুলাই) বিকেলে পূর্বাচলস্থ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১০ম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না-কুনমিং আমদানি-রপ্তানি ২০২৬ শীর্ষক মেলার ডি-ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এ ছাড়া অনুষ্ঠানে ব্যবসায়ীদের পক্ষে বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাশেদুল করিম মুন্না এবং ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. নাসির খান বক্তব্য দেন।মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা, প্রস্তাবনা ও কুনমিং মেলার অভিজ্ঞতা মনোযোগ দিয়ে শোনেন।অনুষ্ঠানের শুরুতেই বাণিজ্যমন্ত্রী অতিথিদের সঙ্গে নিয়ে ইপিবি প্রকাশিত ত্রৈমাসিক নিউজলেটার পত্রিকার মোড়ক উন্মোচন করেন।