রবিবার এনবিআরের এক আদেশে সেই সময় আরো একমাস বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। এ নিয়ে দুই দফায় দুই মাস সময় বাড়ানো হলো।চলতি করবর্ষের জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির মাধ্যমে রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকের ক্ষেত্রে এ বিধান শিথিল রাখা হয়েছে।চাইলে ই-রিটার্নও দাখিল করতে পারবেন তারা।এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আয়কর রিটার্ন সেবা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য সাপ্তাহিক ছুটির দিনেও বিশেষ ‘হেল্প ডেস্ক’ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।