শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, আমাদের দেশের সব শিক্ষার্থীর লেখাপড়া যেন আনন্দময় হয়ে ওঠে, সেই লক্ষ্যে সরকার কাজ করছে।শুক্রবার (১ মে) কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলায়ও যেন পারদর্শী হয়ে ওঠে আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। শিক্ষার মান উন্নয়নে সরকার শিক্ষা খাতে বাজেট বাড়াচ্ছে।
এ দেশের শিক্ষার্থীদের আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।কচুয়ার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুন নাহার বেবী বিশেষ অতিথি ছিলেন।
এ ক্যাটাগরির আরো নিউজ..