আরবি সংবাদমাধ্যমের বরাতে লেবাননের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, নিহত কর্মকর্তা কর্নেল পদমর্যাদার ছিলেন। হামলায় তার গাড়িচালকও নিহত হয়েছেন। তবে তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি। ঘটনার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, খারদালি-নাবাতিয়াহ সড়কে তাদের একটি সামরিক যান লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এতে কয়েকজন সেনাসদস্য প্রাণ হারান।