প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তাঁদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, এই শোকের সময়ে সরকার তাঁদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। সরকার ও সেনাবাহিনী সব সময় তাঁদের পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।