আজ (সোমবার) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সেলিমা রহমান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, ফাহিমা নাসরিন, সানজিদা ইসলাম তুলি ও মানসুরা আক্তারসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও স্বতন্ত্র জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন।এসময় তাঁরা কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।