এই মুহূর্তে শাকিব খান ব্যস্ত রয়েছেন তার আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে।এরমধ্যেই খবর, নতুন সিনেমায় তার বিপরীতে দেখা যাবে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে। এমনটা নিজেই নিশ্চিত করেছেন নায়কসম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের এক ভিডিওতে এমন কথা নিজেই বলেছেন শাকিব খান। সেই ভিডিওতে রাফসানের উদ্দেশে শাকিব বলেন, ‘তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে।’ এরপর পাশ থেকে একজন জানতে চাইলে শাকিব খান উত্তর দেন, ‘একটা সিনেমার জন্য কথা হচ্ছে তার সঙ্গে।’আর তাতেই যেন উত্তেজনায় মেতে উঠেছেন শাকিবভক্তরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো মাতামাতি শুরু হয়ে গেছে।তবে শাকিবের আসন্ন কোন সিনেমাতে তার সঙ্গে হানিয়া আমিরকে দেখা যাবে, তা খোলাসা করেননি তিনি।এদিকে ভক্তরা দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করে দিয়েছেন। কেউ কেউ বলছেন, ‘প্রিন্স সিনেমাতে শাকিবের সঙ্গে হানিয়াকে দেখা যেতে পারে’। আবার কেউ বলছেন, ‘নতুন রোমান্টিক যে সিনেমার ঘোষণা এসেছে, এটাতেও দেখা যেতে পারে।’