শনিবার (২৮ মার্চ) বিকেলে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বিলডোরা বাজারে গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।‘সবার আগে বাংলাদেশ ও দেশের জনগণ’—এই নীতির আলোকে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনা করছে উল্লেখ করে প্রিন্স বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থই বিএনপি ও তারেক রহমানের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। মানুষের জীবনযাত্রার ব্যয় যেন সহনীয় থাকে, সে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।