ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।সাম্প্রতিক বছরগুলোতে ক্লেয়ারফঁতেনেতে ফ্রান্স দলের খেলোয়াড়দের আগমন নিয়ে আলাদা এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছিল। খেলোয়াড়দের পোশাক, সাজসজ্জা ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠত। এবার সেই দৃশ্য কিছুটা বদলাতে চান জিদান।তবে খেলোয়াড়দের পোশাক নিয়ে কোনো বিধিনিষেধ থাকছে না। গতকাল শুক্রবার নিজের প্রথম দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে জিদান পরিষ্কার করে বলেছেন, খেলোয়াড়েরা নিজেদের ইচ্ছামতোই ক্লেয়ারফঁতেনেতে আসতে পারবেন। পরিবর্তনটা হবে খেলোয়াড়েরা সেখানে পৌঁছানোর পর।