ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়াশিংটন পোস্টের রিপোর্টে প্রকাশিত বিষয়টি স্বীকার করে নিলেন।হুমকির ধরন সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি এই বিষয়ে খুব বেশি কিছু জিজ্ঞেস করিনি। আমি অনেক ধরনের হুমকি পাই।’ নিজেকে প্রভাবশালী প্রেসিডেন্ট দাবি করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি এমন অনেক হুমকি পাই, যা আপনারা জানেন না। যেকোনো প্রভাবশালী প্রেসিডেন্টের ক্ষেত্রেই এমন অনেক হুমকি আসে।
তবে হুমকিগুলো নিয়ে তিনি মোটেও চিন্তিত নন উল্লেখ করে ট্রাম্প যোগ করেন, ‘সত্যি বলতে, আমি কোনো কিছু নিয়েই চিন্তা করি না। বিষয় যা-ই হোক না কেন, আপনারা তো আমার মনোভাব জানেনই, যা হওয়ার হবে।’ ন্যাটো সম্মেলনে যোগ দিতে গত ৭ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় যান ট্রাম্প। যাওয়ার সময় তিনি কাতার রাজপরিবারের দেওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন বিমানেই ভ্রমণ করেন। পরদিন তিনি এয়ার ফোর্স ওয়ানের একটি পুরনো বিমানে চড়ে আঙ্কারা ছেড়েছিলেন বলে দাবি করেছিল ওয়াশিংটন। সবার সামনে তিনি এয়ার ফোর্স ওয়ানের একটি পুরনো বিমানে চড়েছিলেন। তারপর সবার চোখের আড়ালে অতিগোপনে এয়ার ফোর্স ওয়ান থেকে নামিয়ে ট্রাম্পকে একটি খাবার সরবরাহকারী ভ্যানে করে বিমানবাহিনীর ‘সি-৩২এ’ মডেলের একটি ছোট বিমানে তোলা হয়। সেটিতে করেই যুক্তরাজ্যের উদ্দেশে তুরস্ক ছাড়েন ট্রাম্প।
তবে ঝুঁকি থাকা সত্ত্বেও প্রেসিডেন্টের সফরসঙ্গী সাংবাদিক ও স্টাফরা এয়ার ফোর্স ওয়ানের পুরনা বিমানে চড়েই আঙ্কারা ত্যাগ করেন। তারা জানতেনও না যে প্রেসিডেন্ট তাদের ফ্লাইটে নেই।