এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর সমন্বয়ে বাজার মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার আশা করছে, এই কঠোর পদক্ষেপে দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক হবে এবং চালের দাম স্থিতিশীল থাকবে।