মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক হয়। দুপুরে বৈঠক শেষ হলেও কোনো পক্ষ এই বৈঠকের বিষয়ে বিস্তারিত জানায়নি। অবশ্য বৈঠকের একটি সূত্র জানায়, বৈঠকে সৌদিতে রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদান, জনশক্তি রপ্তানি, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।