স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, কমিশন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) গণভোট এবং নির্বাচন নিয়ে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকদের ব্রিফিং অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।সিইসি বলেন, ১৬০ জন আন্তর্জাতিক সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষক করবেন। স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বরাবরই নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন। আর আপনাদের রিপোর্ট এবং প্রতিবেদন নির্বাচনের আসল তথ্য তুলে ধরবে এমনটা প্রত্যাশা।
নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করবে জানিয়ে তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে। আর নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে।
এ ক্যাটাগরির আরো নিউজ..