বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নরসিংদীর পশ্চিম ঘোড়াদিয়ায় এলাকা থেকে তাদের নিয়ে আসা হয়।আহতরা জানিয়েছেন আগুনের ঘটনায় মোট ৬ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে ঢাকায় আনা হয়েছে।জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভর্তি নেওয়া রীনা বেগমের শরীরের ৫৪ শতাংশ, তার ছেলে ফরহাদ ৪০ শতাংশ ও তৌহিদ ১৬ শতাংশ দগ্ধ হয়েছে।তাদের অবস্থা গুরতর।প্রাথমিক চিকিৎসা নেওয়া সালমা জানান, তার ভগ্নিপতি ফরিদ মিয়া মাদকাসক্ত হয়ে বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার দিকে পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। সে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিয়েছিল। এতে ছয় জনের মধ্যে বৃহস্পতিবার ভোরে পাঁচ জনকে বার্ন ইনিস্টিউটের আনা হয়।চিকিৎসক গুরুতর তিন জনকে ভর্তি করেন। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।উদ্ধারকারী প্রতিবেশী ওমর ফারুক বলেন, আমরা চিৎকার শুনে ঘরের বেড়া ভেঙে ভেতর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় নরসিংদী সদর হাসপাতালে নেই। পরে ভোর সোয়া ৫টায় বার্ন ইনিস্টিউটে আনা হয়।