
স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর লেস্টার সিটি জানতে পেরেছে, হামজার চোট বেশ গুরুতর। তার ডান হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত (এমসিএল ইনজুুরি) হয়েছে। পুরোপুরি সেরে উঠতে ৬ থেকে ৮ সপ্তাহ লাগতে পারে।
বাংলাদেশের পরের ম্যাচ আগামী ৩১ মার্চ। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে সিঙ্গাপুরে যাবে হাভিয়ের কাবরেরার দল। এর আগে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলা নিয়ে আলোচনা চলছে।

পুনর্বাসন প্রক্রিয়া ঠিকঠাকভাবে সম্পন্ন হলে হামজা মার্চের তৃতীয় বা শেষ সপ্তাহে মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে। সে ক্ষেত্রে বাংলাদেশের জার্সিতে তাকে মার্চেই দেখা যেতে পারে।