এই সিদ্ধান্তের কোনো কারণ রাশিয়া জানায়নি। ২০২২ সালে রাশিয়ায় নিজেদের দপ্তর বন্ধ করতে বাধ্য হওয়া হিউম্যান রাইটস ওয়াচও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে ক্রেমলিনের নীতির সমালোচনাকারী কিংবা যুদ্ধে মস্কোর ভূমিকার বিরোধিতা করা বহু সংগঠনকে রাশিয়ার বিচার মন্ত্রণালয় নিষিদ্ধ করেছে।বিশ্বজুড়ে সামরিক বাহিনী ও সরকারের দ্বারা সংঘটিত নির্যাতন নিয়ে তদন্ত ও প্রতিবেদন প্রকাশ করা হিউম্যান রাইটস ওয়াচ যুদ্ধটির তীব্র সমালোচনা করে আসছে এবং রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে ‘একটির পর একটি লঙ্ঘন’ চালানোর অভিযোগ তুলেছে—যা মস্কো অস্বীকার করেছে।