রবিবার (১৮ মে) দুপুরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।উপাচার্য ড. মো. শামছুল আলম বলেন, আমরা আরবি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করছি। মাদরাসা শিক্ষার সংস্কার করতে হবে। আমরা মাদরাসার কারিকুলামে হাত দিচ্ছি। কারিকুলাম এমনভাবে তৈরি হবে, যেন একজন শিক্ষার্থী মাদরাসা থেকে ভালো আলেম হওয়ার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারেন।এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, ইবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম ও ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাকিব রিফাতসহ ক্যাম্পাসে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।