এরপর আমরা সিদ্ধান্ত নিই ক্ষমতায় এলে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করব।’সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘সরকার থেকে আমরা আমাদের সামর্থ্য দিয়ে ছোট বন্ধুদের পাশে আছি। তা হোক লেখাপড়া বা খেলাধুলার। তোমরা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, খেলোয়াড়, গায়ক, মিউজিশিয়ান—যে যা হতে চাও, সরকার তোমাদের সহযোগিতা করবে। যে গান শিখতে চায় সে গান শিখবে, যে মিউজিশিয়ান হতে চায় সে মিউজিশিয়ান হবে, সেই ব্যবস্থা আমরা করব।