মার্কিন সরকার ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও আটক সম্পদ ছেড়ে দেওয়ার প্রস্তাবের খবর অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের
অ্যাক্সিওসের প্রতিবেদনকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, ‘অন্যান্য অনেক প্রতিবেদনের মতো অ্যাক্সিওসের প্রতিবেদনটিও একটি প্রতারণা, যা মূলত ট্রাম্পবিরোধী মানসিকতাকে তৃপ্ত করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে।’এর আগে, অ্যাক্সিওসের একজন জ্যেষ্ঠ প্রতিবেদক ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ইতি টানতে ডোনাল্ড ট্রাম্প জোর প্রচেষ্টা চালাচ্ছেন।
খবরে এটাও দাবি করা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার বিষয়ে নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়া এবং আটক সম্পদ ছেড়ে দিতেও রাজি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর সেটি বেশ আলোচনার জন্ম দেয়। সেই প্রেক্ষিতেই সোমবার রাতে ট্রুথ সোশ্যালে নিজের অ্যাকাউন্টে পোস্ট দিয়ে খবরটি উড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে, যুদ্ধ শেষ করা এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে সোমবার আরেক দফায় মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ইরানের প্রতিনিধিদল।