কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সুগন্ধিও আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিলে ভালো হয়? এসব কথা খুব বেশি মানুষের মাথায় আসে না। সাধারণত সুগন্ধির জন্য পারফিউম বা সুগন্ধি ব্যবহার করা হয়ে থাকে। আর ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ত্বকের গঠন, রসায়ন, প্রকৃতি এবং ঘামের ধরণও বদলে যায়। যা সরাসরি সুগন্ধিতে অনেকক্ষণ একইরকম থাকতে বাধা দেয়।গ্রীষ্মকালে হালকা, তাজা ও সাইট্রাস-ভিত্তিক সুগন্ধি অনেকেই ব্যবহার করেন। কড়া বা কস্তুরী সুগন্ধি শীতকালে বেশি স্থায়ী হয়। এই কারণেই অনেক বড় সুগন্ধির ব্র্যান্ড তাদের সংগ্রহে সিজনাল সুগন্ধি যোগ করছে। চলুন জেনে নেওয়া যাক, কেন ঋতু অনুসারে সুগন্ধি পরিবর্তন করা উচিত এবং গবেষণা কী বলছে।