টরন্টোর সবচেয়ে বড় মেলা ‘সম্মিলিত বাংলা মেলা’ আগামী সোমবার (৩ আগস্ট) বার্চমাউন্ট পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে গান পরিবেশন করবেন মেলায় যাইরে খ্যাত বাংলাদেশি জনপ্রিয় গানের শিল্পী মাকসুদ।
এতে ৮ম সম্মিলিত বাংলা মেলা পরিচালনা পর্ষদের পরিচালক মাহবুব চৌধুরি রনি, রিমন ইসলাম ও দীন ইসলাম বিস্তারিত তুলে ধরেন। এ সময় ৮ম সম্মিলিত বাংলা মেলার টাইটেল স্পন্সর বিশিষ্ট রিয়েলটর মোহাম্মদ সুরুজ্জামান ও আনিসুর রহমান, আয়োজক কমিটির কনভেনর রিয়েলটর মোহাম্মদ জিলানী, চীফ কো-অর্ডিনেটর ফরহাদ আহমেদ মিশু প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩ আগস্টের মেলার প্রস্তুতি শেষ করে এনেছেন তারা। তাই একটি ধামাকা মেলা উপহার দেবেন তারা।