তিনি বলেন, টেকসই উন্নয়নের যাত্রা কোনো একটি প্রতিষ্ঠানের একার পক্ষে এগিয়ে নেওয়া সম্ভব নয়। ব্যবসা, সাপ্লাই চেইন ও কমিউনিটির মধ্যে সহযোগিতাই দীর্ঘমেয়াদি পরিবর্তনের মূল ভিত্তি।এ ক্ষেত্রে অভিজ্ঞতা ভাগাভাগি করে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
উর্মি গ্রুপ জানিয়েছে, আন্তর্জাতিক এ সম্মেলনে অংশগ্রহণের পেছনে প্রতিষ্ঠানটির সাসটেইনেবিলিটি, সাপ্লাই চেইন, মানবসম্পদ, কমপ্লায়েন্স ও উৎপাদন দলের সম্মিলিত ভূমিকা রয়েছে। এ কার্যক্রমে কৌশলগত দিকনির্দেশনা দিয়েছেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ।