এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদকে কড়া বার্তা গাভির
Syed Asaduzzaman
/ ৬
ভিউ:
হালনাগাদ:
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
শেয়ার করুন:
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রাতে মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। মাঠের লড়াইয়ের আগে চলছে দুদলের খেলোয়াড়দের কথার লড়াই।ম্যাচের আগে মাদ্রিদের খেলোয়াড় নিয়ে এক তীর্যক মন্তব্য করেন বার্সেলোনার মিডফিল্ডার গাভি। তিনি বলেছেন, রিয়াল মাদ্রিদের কাউকেই পছন্দ করি না।
স্প্যানিশ ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ দ্বৈরথ আগে সংবাদমাধ্যম ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন বার্সেলোনার এই মিডফিল্ডার।চোটের কারণে রিয়াল মাদ্রিদের কিছু খেলোয়াড়ের অনুপস্থিতি নিয়ে জিজ্ঞেস করা হলে গাভি জানান, প্রতিপক্ষের কোনো খেলোয়াড় থাকল বা না থাকল, তাতে তার কিছুই আসে যায় না।মাঠে তিনি শতভাগ উজাড় করে খেলবেন। মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতার কথা উল্লেখ করে গাভি বলেন, ‘মাঠের বাইরে এমন খেলোয়াড় থাকতে পারে যাদের আমি কম-বেশি পছন্দ করি, কিন্তু পিচে যখন নামি, তখন আমি তাদের কাউকেই পছন্দ করি না। মাঠে আমার কোনো বন্ধু নেই। আমি শুধু সমর্থকদের একটি দুর্দান্ত জয় উপহার দিতে চাই, কারণ তারা এটার যোগ্য।
’
ম্যাচটি বাংলাদেশ সময় ৬ অক্টোবর রাত ১টায় বার্সেলোনার হোম গ্রাউন্ড কাম্প ন্যু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।