লবঙ্গের প্রধান উপাদান ইউজেনল, যা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্যসম্পন্ন। এই উপাদান শরীরের বিভিন্ন কার্যক্রম সক্রিয় রাখতে সহায়তা করে এবং বিশেষ করে হজম প্রক্রিয়ায় উপকার আনে। রাতে ঘুমানোর আগে লবঙ্গের পানি পান করলে পাকস্থলীর এনজাইম সক্রিয় হয়, ফলে গ্যাস, বদহজম ও পেট ফাঁপার সমস্যা কমে। এতে পেট হালকা থাকে এবং ঘুমও হয় আরামদায়ক।এ ছাড়া লবঙ্গের প্রশান্তিদায়ক গুণ মন ও শরীরকে শিথিল করতে সাহায্য করে। নিয়মিত সেবনে মানসিক চাপ কমে এবং অনিদ্রার সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে আসে। ফলে রাতের ঘুম হয় গভীর ও নিরবচ্ছিন্ন আর শরীরও পরদিন সতেজ থাকে।