বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৫৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বুধবার বেলা পৌনে ১২টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি।আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ১২ গুণেরও বেশি রয়েছে।এদিন সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে বেচারাম দেউড়ি (১৭০) এলাকায়। তালিকায় এর পরেই রয়েছে যথাক্রমে মহাখালীর আইসিডিডিআরবি (১৬৬), মাদানি সরণির বেজ এজওয়াটার (১৫৮), গোড়ান (১৫৬), দক্ষিণ পল্লবী (১৫৬), কল্যাণপুর (১৫৩), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৫২), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৫১) এবং গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫১) এলাকায়। এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এদিন বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ভারতের কলকাতা (২২৯)। তালিকায় দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে চীনের বেইজিং (২২১), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (২০৩) ও মিসরের কায়রো (২০২)। এসব শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এ ক্যাটাগরির আরো নিউজ..