বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ২৫ ডিসেম্বর বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কসমূহ এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক)-এ ব্যাপক জনসমাগম হতে পারে। এর ফলে তীব্র যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিজ্ঞপ্তিতে যাত্রীদের সহযোগিতা কামনা করে বলেন, নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছাতে পর্যাপ্ত সময় হাতে রাখা যাত্রীদের জন্য জরুরি।
উল্লেখ্য, ২৫ ডিসেম্বর ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও বিমানবন্দর এলাকায় অতিরিক্ত জনসমাগম ও যান চলাচলের চাপ তৈরি হতে পারে বলে আইন-শৃঙ্খলা ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাও সতর্ক রয়েছে।