১৯৪০ সালে যুক্তরাষ্ট্রবিরোধী অক্ষশক্তিতে যোগ দিয়েছিল জার্মানি ও জাপান। তবে এবার তাদের সামরিক সহযোগিতার উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। ব্রিটিশ সংবাদমাধ্যম
দ্য টেলিগ্রাফ বলছে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষায় জার্মানির সমর্থন এবং চীন ও উত্তর কোরিয়াকে ঘিরে জাপানের উদ্বেগ তাদের ঘনিষ্ঠ করছে। এ সহযোগিতায় ড্রোন, হেলিকপ্টারসহ সামরিক প্রযুক্তি, অস্ত্র ও দক্ষতা বিনিময় রয়েছে।এদিকে ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে দুই দেশের সহযোগিতা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা সমর্থনকারী জার্মানি ও জাপানের আরো ঘনিষ্ঠ হওয়া প্রয়োজন।