মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে সাহাবায়ে কেরাম বহুবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, যেখানে সামান্য উপকরণই ছিল তাদের অবলম্বন। কিন্তু আল্লাহর রাসুলের বরকতপূর্ণ হাতে সেই সামান্য থেকেই সৃষ্টি হতো অসাধারণ বরকত—যা শুধু প্রয়োজন মেটাতো না, বরং ঈমানকে আরো দৃঢ় করত। নিম্নের হাদিসটি তেমনই এক বিস্ময়কর ঘটনার বিবরণ, যেখানে স্বল্প পানি সত্তর জন সাহাবীর অজুর জন্য যথেষ্ট হয়ে যায়-
عَنْ أَنَس قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِيْ بَعْضِ مَخَارِجِهِ وَمَعَهُ نَاسٌ مِنْ أَصْحَابِهِ فَانْطَلَقُوْا يَسِيْرُوْنَ فَحَضَرَتْ الصَّلَاةُ فَلَمْ يَجِدُوْا مَاءً يَتَوَضَّئُوْنَ فَانْطَلَقَ رَجُلٌ مِنْ الْقَوْمِ فَجَاءَ بِقَدَحٍ مِنْ مَاءٍ يَسِيْرٍ فَأَخَذَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَتَوَضَّأَ ثُمَّ مَدَّ أَصَابِعَهُ الأَرْبَعَ عَلَى الْقَدَحِ ثُمَّ قَالَ قُومُوْا فَتَوَضَّئُوْا فَتَوَضَّأَ الْقَوْمُ حَتَّى بَلَغُوْا فِيْمَا يُرِيْدُوْنَ مِنْ الْوَضُوءِ وَكَانُوْا سَبْعِيْنَ أَوْ نَحْوَهُ
আনাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সফরে বেরিয়েছিলেন।







