মঙ্গলবার (২৩ জুন) দুপুরে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেল সাড়ে ৫টায় মহানগর ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন উপ-কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।
ব্রিফিংয়ে তিনি জানান, ভুক্তভোগীর পরিবারের করা মামলার ভিত্তিতে তথ্য-প্রমাণের আলোকে শাহরিয়ার শাকিনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
পুলিশ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) বিকেল পৌনে ৬টার দিকে নর্থ ভিউ হোটেলের রেস্টুরেন্ট এর রুফটপ থেকে পড়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। ফুটেজে দেখা যায়, তিনি বিকেল ৪টা ৫৪ মিনিটে ছাদে ওঠেন এবং দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করেন। পরে ৫টা ৪২ মিনিটের দিকে রেলিং থেকে নিচে পড়ে যান। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির বলেন, গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।