যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের পর প্রশাসন থেকে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন চার থেকে পাঁচজন মন্ত্রী। এছাড়া মন্ত্রীসভায় রদবদলের ইঙ্গিতও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প।সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এর প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকান পার্টি। ভোটে বড় ধাক্কার পর থেকেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনে অস্থিরতা। এবার গুঞ্জন উঠেছে মন্ত্রিসভায় সম্ভাব্য ভাঙনের।
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ধারণা, যুদ্ধের দায় থেকে নিজেকে দূরে সরিয়ে আরও কট্টর অবস্থানের কর্মকর্তাদের দিকে আঙুল তুলছেন ভ্যান্স। বিশেষ করে ইরান যুদ্ধের পক্ষে জোরালো অবস্থান নেয়া মার্কো রুবিওকে দায়ী করার পথ তৈরি করছেন তিনি।
বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে রয়েছেন সমরমন্ত্রী পিট হেগসেথ। ইরান যুদ্ধ পরিচালনায় ভূমিকার কারণে নির্বাচনে রিপাবলিকানদের ক্ষতির দায় তার ওপর চাপানো হচ্ছে। ট্রাম্পের দলের এক জ্যেষ্ঠ নেতার দাবি, জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর আগেই মন্ত্রণালয় ছাড়তে হতে পারে হেগসেথকে।
মন্ত্রিসভায় পরিবর্তন বা রদবদল হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তাঁর মন্ত্রিসভা থেকে খুব অল্প কয়েকজন পদ ছাড়তে পারেন।