ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের দেওয়া আদেশ বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
সোমবার (২৭ এপ্রিল) রাতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ একটি বেসরকারি টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, এখনো আদালতের পূর্ণাঙ্গ নির্দেশনা হাতে পাননি।নির্দেশনা পাওয়ার পর তা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং ইসি আপিলে যাবে না।এর আগে একই দিন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন।
উল্লেখ্য, মনোনয়ন জমার নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার অভিযোগে গত ২২ এপ্রিল তার মনোনয়ন বাতিল করে ইসি। পরে তিনি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেন।
এর আগে, আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষীত নারী আসনের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে।
এ ক্যাটাগরির আরো নিউজ..