ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে মারিয়া জাখারোভা জোর দিয়ে বলেন, অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করাই রাশিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও তার ইরানি সমকক্ষ আব্বাস আরাগচি শুক্রবার দুই দেশের মধ্যে বাড়তে থাকা চাপ কমাতে মধ্যস্থতার জন্য টেলিফোনে কথা বলেন।জাখারোভা বলেন, ‘কাতার ও তুরস্কের মধ্যস্থতায় কাবুল ও ইসলামাবাদের মধ্যে আফগান-পাকিস্তান সীমান্তে পারস্পরিক যুদ্ধবিরতি এবং সীমান্ত পার গুলিবিনিময় বন্ধে যে চুক্তি হয়েছে, আমরা তা স্বাগত জানাই।’
রাশিয়া জোর দিয়ে বলেছে, বিরোধের স্থায়ী সমাধান কেবলই সংলাপ ও আলোচনার মাধ্যমেই সম্ভব।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দুই দেশকে সংযম অবলম্বন করতে, আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করতে এবং এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে আহ্বান জানান যা উত্তেজনা আরো বাড়িয়ে দিতে পারে।রাশিয়া উল্লেখ করেছে, পাকিস্তান ও আফগানিস্তানের চলমান উত্তেজনা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করতে পারে, তাই সংলাপ প্রক্রিয়া অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।