পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন ড. নাজমুজ্জামান ভূঁইয়া
Syed Asaduzzaman
/ ৪
ভিউ:
হালনাগাদ:
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার করুন:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।এ সময় আপিল বিভাগের মাননীয় বিচারপতিবৃন্দ এবং পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে গত ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেন।
সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে আগামী ৫ বছর অথবা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত এই পদে বহাল থাকবেন।গত ১৮ আগস্ট পিএসসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করার পর পদটি শূন্য হয়।২০২৪ সালের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করলে ২০২৪ সালের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।