অন্যদিকে শাড়ি আর স্লিভলেস ব্লাউজে ক্লাসি লুকে ছিলেন অভিনেত্রী। সেই ছবিই ইনস্টাগ্রামে প্রকাশ করে জানান দিয়েছেন নিজের ভালোবাসার কথা। ভক্তরাও সেখানে মধুমিতার পুরুষদের ঘৃণা করার মন্তব্য নতুন করে টেনে এনে বিভিন্ন মন্তব্য করছেন।
মধুমিতা বলেছিলেন, ‘আমি কাজের প্রতি প্রতিশ্রুতবদ্ধ। বিশ্বাস করুন, আমি এখন পুরুষদের ঘৃণা করি।’ তবে কী কারণে পুরুষদের ঘৃণা করেন, সে বিষয়ে মুখ খুলেননি কখনো।
নেটিজেনরা বলছেন, পুরুষদের ঘৃণা করা মধুমিতা আবার পুরুষের সঙ্গে।মধুমিতা সরকার ভালোবেসে অভিনেতা সৌরভের সঙ্গে ঘর বেঁধেছিলেন। ‘সবিনয় নিবেদন’ নাটকের সেটে তাদের প্রথম পরিচয়। এরপর তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সংসার পাতেন তারা। কিন্তু ভালোবাসার এ সংসার ভেঙে যায়।