মাস্কের পাশাপাশি ডিফেন্স-টেক উদ্যোক্তা পালমার লাকি ও প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার নিউট গিংরিচ এই প্যানেলে সহ-নেতৃত্বে থাকছেন। পেন্টাগনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা এমিল মাইকেলের তত্ত্বাবধানে এই গবেষণা পরিচালিত হবে। হেগসেথ এই উদ্যোগকে ভবিষ্যতের যুদ্ধ পরিস্থিতি মূল্যায়নে আমেরিকার সেরা মেধাগুলোকে এক ছাতার নিচে আনার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, সংঘাতের সেরা ভবিষ্যৎবাণী কেবল পেন্টাগনের ভেতরের কর্মকর্তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, তাই বেসরকারি খাতের সেরা প্রযুক্তি বিশেষজ্ঞ ও উদ্ভাবকদের সম্পৃক্ত করা হয়েছে।