তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর লেগেছে, আর ফ্যাসিবাদী ও ইসলামবিদ্বেষী সরকারের হাত থেকে জনগণকে উদ্ধার করতে ১৬-১৭ বছর লেগেছে।আলেম-ওলামা ও ছাত্রসমাজ অকাতরে রক্ত দিয়েছেন। জাতিসংঘের হিসাবমতে, কেবল জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। বিগত ১৬-১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন এবং প্রায় ৭ হাজার মানুষ হত্যার শিকার হয়েছেন। লাখ লাখ মানুষ মামলা-হামলায় নিপীড়িত হয়েছেন।