জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার বলেছেন, ছোট সংস্কার, মেজো সংস্কার, বড় সংস্কার— এগুলো কোনো সংস্কার না। প্রথম সংস্কার হচ্ছে ভোট, নির্বাচন হয়নি বলে আজ এই অবস্থা। সম্প্রতি তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সবাই বলে অনেকদিন আমরা ভোট দিতে পারি না।শুধু কি অনেকদিন ভোট দিতে পারিনা বলেই নির্বাচন প্রয়োজন? না একটা রাষ্ট্র কখনো কোনো ব্যক্তি, একটি গোষ্ঠী বা একদল মানুষের চিন্তাভাবনার মাধ্যমে তার সংস্কার কাজ সম্পন্ন করতে পারেনা। সংস্কার হতে হবে জনপ্রতিনিধিদের মাধ্যমে।তিনি আরো বলেন, আমি মনে করি বাংলাদেশে যদি নিয়মিত সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে জনগণ নেতা নির্বাচনের মাধ্যমে শিখে যাবে গণতন্ত্র তাকে কীভাবে উপকৃত করে। ভোট হয়নি বলে আমরা আমাদের পছন্দের লোকদের বেছে নিতে পারি নাই।আর অপছন্দের লোকেদের বলতে পারি নাই আমার কাছে এসে আপনার ভোট চাওয়ার অধিকার নাই, আপনি আমার সামনে দাঁড়ালে আমি ভোট দিবো না।







