বর্তমান বিএনপি সরকার গণভোটের রায় অস্বীকার করেছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, এর ফলে সরকারের ওপর মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে।তিনি বলেন, জাতি পুনর্গঠনের লক্ষ্য এখনো অর্জিত হয়নি। জুলাইয়ে মানুষ বড় স্বপ্ন দেখেছিল। শুধু সরকার পরিবর্তনই তাদের লক্ষ্য ছিল না। রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ছাড়া জুলাই সফল হবে না।
এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশামের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য তাওহিদা বেগম।স্বাগত বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সদস্যসচিব কাউসার আহমেদ।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্স শাখার সভাপতি আবুল খায়ের লস্কর এবং এনসিপি গ্লোবাল ডায়াসপোরা অ্যালায়েন্সের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আলাউদ্দিন মোহাম্মদ।
এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে জুলাইয়ের অসমাপ্ত বিপ্লব জনতা সম্পন্ন করতে বাধ্য হবে।
সভাপতির বক্তব্যে চৌধুরী মোহাম্মদ ইফতেশাম বলেন, ‘আমরা এক কোটি প্রবাসী বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধি। আমাদের দেশমাতৃকার জন্য দায়িত্ব রয়েছে। জুলাই আমাদের দেশের জন্য কাজ করার অনুপ্রেরণা দেয়।’
অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি ফ্রান্স শাখার সদস্য ডা. মাজহারুল তালুকদার, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ইমাদ উদ্দিন, সাকিব হোসেন ইবন, ব্যবসায়ী শহিদুল ইসলাম, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, সাকিব সিদ্দিকী, অ্যাক্টিভিস্ট ওয়াদুদ তানভীর, আবু হুরাইরা, আবদুল্লাহ আফ্রিদ ও ইকরামুল কবির সালমানসহ আরো অনেকে।